প্রবীণ আ’লীগ নেতা তাজুল ইসলামের ইন্তেকাল
প্রেস বিজ্ঞপ্তি : প্রবীণ আওয়ামী লীগ নেতা তাজুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না …. রাজিউন)। তাঁর মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী মহানগরের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম ও সাধারণ সম্পাদক ডাঃ সিরাজুম মুবিন সবুজ গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তাজুল ইসলাম এর জানাযার নামাজ গতকাল শুক্রবার বাদ জুম্মা বিলসিমলা ঈদগাহ্ ময়দানে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, সহ-সভাপতি রেজাউল ইসলাম বাবুল,
৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মাহাতাব আলী, সাধারণ সম্পাদক এস.এম আরিফ রতন, নগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মুকুল শেখ, নগর ছাত্রলীগের সহ-সভাপতি আরেফিন পারভেজ বন্ধন সহ অত্র ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ, পরিবারবর্গ ও বিলসিমলা জামে মসজিদের মুসল্লিগণ। জানাযা শেষে হেতেম খাঁ গোরস্থানে তাঁর দাফন কার্য সম্পন্ন করা হয়।
