৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নগরীর উন্নয়ন কাজ পরিদর্শনে মেয়র

প্রকাশিত: ৯ এপ্রিল ২০২১, ৭:৩৩ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
নগরীর উন্নয়ন কাজ পরিদর্শনে মেয়র
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগরীর সাগরপাড়া বটতলা মোড় হতে টিকাপাড়া, সাধুর মোড় হয়ে রুয়েটের সীমানা প্রাচীর পর্যন্ত এবং সাধুর মোড় হতে হাদির মোড় পর্যন্ত কার্পেটিং রাস্তা, ড্রেন ও ফুটপাত নির্মাণ কাজ চলমান হয়েছে। গতকাল বৃহস্পতিবার চলমান এই উন্নয়ন কাজ পরিদর্শন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

এ সময় কাজের অগ্রগতি ও মানের সার্বিক খোঁজখবর নেন সিটি মেয়র। উল্লেখ্য, ১১ কোটি ৮১ লাখ টাকা ব্যয়ে ‘রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প’ এর আওতায় সাগরপাড়া বটতলা মোড় হতে টিকাপাড়া, সাধুর মোড় হয়ে রুয়েটের সীমানা প্রাচীর পর্যন্ত এবং সাধুর মোড় হতে হাদির মোড় পর্যন্ত দুই কিলোমিটার ৪০ ফুট প্রশস্ত কার্পেটিং রাস্তা, রাস্তার উভয়পাশে ৫ টি চওড়া ফুটপাত ও ড্রেন নির্মাণ করা হচ্ছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন