৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ভাষাসৈনিক মনোয়ারা রহমানের ১২তম মৃত্যু বার্ষিকী পালিত

প্রকাশিত: ৯ এপ্রিল ২০২১, ৭:২৯ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
ভাষাসৈনিক মনোয়ারা রহমানের ১২তম মৃত্যু বার্ষিকী পালিত
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশের নারীমুক্তির অন্যতম পথিকৃৎ আজীবন আত্মত্যাগী বিশিষ্ট ভাষাসৈনিক মনোয়ারা রহমানের ১২তম মৃত্যুবার্ষিকী পালন করেছে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ। গতকাল বৃহস্পতিবার (৮ এপ্রিল) দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল- সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে উন্নত খাবার বিতরণ, দোয়া মাহফিল, প্রয়াত ভাষাসৈনিকের কবর জিয়ারত, স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা সভা।

এদিন দুপুরে নগরীর হযরত শাহ মখদুম রূপোষ (রহঃ) এর মাজারে সুবিধা বঞ্চিত শতাধিক মানুষের মাঝে উন্নত খাবার বিতরণ, মাজার জামে মসজিদে দোয়া মাহফিল, বাদ আসর নগরীর নগরীর হেতম খাঁ গোরস্থানে প্রয়াত ভাষাসৈনিকের কবর জিয়ারত এবং সাহেব বাজার জিরো পয়েন্ট প্রেসক্লাব মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুপুরে উন্নত খাবার পেয়ে সুবিধা বঞ্চিত মানুষেরা আনন্দিত হন এবং আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

মাজার জামে মসজিদে দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন মাজারের খাদেম জহুরুল ইসলাম। এ সময় উপস্থিত সকলেই ভাষাসৈনিক মনোয়ারা রহমানের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন এবং তার সর্বোচ্চ জান্নাত কামনা করেন। বাদ আসর নগরীর হেঁতম খা গোরস্থানে কবর জিয়ারত করা হয়। এরপর বিকেলে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট প্রেসক্লাব মিলনায়তনে প্রয়াত ভাষাসৈনিক মনোয়ারা রহমানের সুযোগ্য সন্তান ও রাজশাহী প্রেসক্লাব-জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা,

রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ফরিদ মামুদ হাসান, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহঃ সভাপতি সালাউদ্দীন মিন্টু, সদস্য মো. শরিফ উদ্দীন। দিনব্যাপী কর্মসূচিতে জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের প্রচার সম্পাদক আমানুল্লাহ আমান, সদস্য জামিল হোসেন জনি, রাকিবুল হাসান শুভ, আরিফুল ইসলাম, মাজেদুর রহমান, হানিফ চৌধুরীসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন