৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

এমপি’র নির্দেশনায় বাসুপাড়ায় মাস্ক বিতরণ

প্রকাশিত: ৯ এপ্রিল ২০২১, ৪:৩০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
এমপি’র নির্দেশনায় বাসুপাড়ায় মাস্ক বিতরণ
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হকের নির্দেশনায় ০৭ নং বাসুপাড়া ইউনিয়ন জুড়ে মাস্ক বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ইউনিয়নের দেউলিয়া চৌরাস্তা মোড়, দ্বীপনগর মোড় সহ চিকাবাড়ি বাজারে আসা প্রায় ১ হাজার মানুষের মাঝে মাক্স বিতরণ এবং করোনা ভাইরাসের দ্বিতীয় সংক্রমণ থেকে রক্ষা পেতে সকলকে সচেতন করেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে

চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্রনেতা, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, কার্যকারী কমিটির সাবেক সদস্য, বাসুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উপাধ্যক্ষ আব্দুল বারিক, উপজেলা যুব লীগের সদস্য সাজ্জাদ হেসেন সহ আওয়ামী লীগ ও অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন