রবিবার

১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
যতক্ষণ প্রাণ থাকবে, দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব: প্রধানমন্ত্রী রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা লন্ডনে আন্তর্জাতিক ইংরেজি ভাষায় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রাজশাহীর ত্বাকি সবুজ ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি মিলন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেলেন বিএনপি নেতা সুইট বৃদ্ধ খুন : নওগাঁয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আসামিপক্ষের বাড়িতে ভয়াবহ হামলা-আগুন হামলা থেকে সরে এসে ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা দিলেন ট্রাম্প লালপুরে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিলেন প্রতিমন্ত্রী পুতুল ভারী বর্ষণে রুয়েটের আবাসিক হলে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্থীরা ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব : এমপি মিলন

রাবি ছাত্রী ধর্ষণ মামলা মূলহোতা মাহফুজের জামিন স্থগিত

Paris
Update : বুধবার, ৭ এপ্রিল, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণ এবং ৫০ হাজার টাকা আদায় এবং আরো টাকা না দিলে সামাজিক মাধ্যমে ধারণ করা ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকির ঘটনায় করা মামলার প্রধান আসামি মো. মাহফুজুর রহমানকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। আদেশে আগামী ৮ সপ্তাহের জন্য তার জামিন স্থগিত করা হয়েছে। ফলে, এ সময়ের মধ্যে তিনি কারাগার থেকে বের হতে পারবেন না। এ বিষয়ে রাষ্ট্রপক্ষের করা এক আবেদনের শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর চেম্বার জজ আদালত এ আদেশ দেন।

আদালতে এদিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মাম মোরশেদ। অপরদিকে আসামিপক্ষে ছিলেন সাবেক বিচারপতি ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন। এর আগে গত ২৫ মার্চ এ বিষয়ে করা জামিন আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. আতোয়ার রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আসামির জামিন মঞ্জুর করে আদেশ দেন। আদালতে ওইদিন আসামি মাহফুজের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ।

এ মামলার অভিযোগ থেকে জানা যায়, বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে গত বছরের ২৪ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে মাহফুজুর রহমান ওই ছাত্রীকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলা সাঁকোপাড়া এলাকার একটি মেসে নিয়ে যান। সেখানে ওই ছাত্রীকে ধর্ষণ করেন তিনি। ওই সময় পূর্বপরিকল্পিতভাবে ধর্ষণের ভিডিও ধারণ করেন তার বন্ধু বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী প্লাবন সরকার, রাফসান, জয়, জীবন ও বিশাল। পরে সেই ছাত্রীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন তারা।

তাদের দাবি করা টাকা না দিলে ধারণ করা ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে গভীর রাতে ওই ছাত্রীকে ছেড়ে দেন তারা। এরপর ওই বছরের ২৭ জানুয়ারি দুপুরে ধর্ষণের শিকার ছাত্রী মতিহার থানায় মামলা দায়ের করেন। এরপর অভিযান চালিয়ে মাহফুজুর রহমান এবং তার দুই বন্ধু প্লাবন সরকার ও রাফসানকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে ধর্ষণের ভিডিওসহ মোবাইল জব্দ করা হয়।


আরোও অন্যান্য খবর
Paris