৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

গোদাগাড়ীতে স্কুলে কোচিং, ৫ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ৭ এপ্রিল ২০২১, ৯:৫৩ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
গোদাগাড়ীতে স্কুলে কোচিং, ৫ হাজার টাকা জরিমানা
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : লকডাউনের মধ্যে রাজশাহীর গোদাগাড়ীতে সরকারি নির্দেশনা অমান্য করে দারুল উসূয়া কিন্ডার গার্টেন স্কুল খুলে শিশুদের কোচিং করানোর দায়ে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকাল ১০টার দিকে অভিযানে গোদাগাড়ী পৌরসভার সামনে শ্রীমন্তপুরে অবস্থিত ওই স্কুলের প্রধান শিক্ষক জাকির হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জানে আলম। তিনি জানান, ২০১৮ সালের সংক্রমণ রোগ (প্রতিরোধ নির্মূল ও নিয়ন্ত্রণ) আইনের ২৫ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা আছে। কিন্তু এ নির্দেশনা অমান্য করে কেউ কেউ কেজি স্কুল চালু রেখেছেন এমন সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। এছাড়াও ভবিষ্যতের জন্য ঐ শিক্ষা প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন