৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীতে ২৪ ঘণ্টায় ৭৭ জন করোনা আক্রান্ত

প্রকাশিত: ৬ এপ্রিল ২০২১, ৮:৩৯ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহীতে ২৪ ঘণ্টায় ৭৭ জন করোনা আক্রান্ত
বিজ্ঞাপন

তথ্য বিবরণী : গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে আরও ৭৭ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। জেলায় এ পর্যন্ত মোট ৬৭০০ জন প্রাণঘাতি এ রোগে আক্রান্ত হলেন। রাজশাহ সিভিল সার্জনের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘন্টায় ১০ জনসহ এ পর্যন্ত মোট ৫৯৫১ জন সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে জেলায় ০১ জনের মৃত্যু হয়। এ নিয়ে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫৭ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৬৯২ জন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন