৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মহানগরীতে এক নরীর আত্মহত্যা

প্রকাশিত: ৬ এপ্রিল ২০২১, ৭:৫৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
মহানগরীতে এক নরীর আত্মহত্যা
বিজ্ঞাপন

এফএনএস : রাজশাহীতে তামান্না ইয়াসমিন স্বর্ণা (২২) নামের এক নারী গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন। এ ঘটনায় কাশিয়াডাঙ্গা থানায় একটি অপমৃত্যুর মামলাও হয়েছে। গত রোববার দিবাগত রাত দেড়টার দিকে র‌্যাব-৫ এর সদর দপ্তরের কোয়ার্টারে এ ঘটনা ঘটে। মৃত স্বর্ণা আশরাফুল ইসলাম নামের এক র‌্যাব সদস্যের স্ত্রী। স্বামীর সঙ্গে তিনি ওই কোয়ার্টারেই থাকতেন।

নগরীর কাশিয়াডাঙ্গা থানার ওসি এসএম মাসুদ পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে বিষয়টি পুলিশকে জানানো হয়। এরপর লাশ ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। র‌্যাব-৫ এর বরাত দিয়ে ওসি আরও জানান, রাতে ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন স্বর্ণা।

পরে তাকে উদ্ধার করে রাত ২টার দিকে রামেক হাসপাতালে নিয়ে যান র‌্যাব সদস্যরা। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এটি আত্মহত্যা বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। ওসি এসএম মাসুদ বলেন, স্বর্ণার মৃত্যুর বিষয়টির তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন