৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীতে বীরেন্দ্রনাথ সরকার ও সুরেশ পান্ডের স্মরণ সমাবেশ আজ

প্রকাশিত: ২ এপ্রিল ২০২১, ৯:২৪ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহীতে বীরেন্দ্রনাথ সরকার ও সুরেশ পান্ডের স্মরণ সমাবেশ আজ
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ বীরেন্দ্রনাথ সরকার এবং তৎকালীন রাজশাহী পৌরসভার ভাইস চেয়ারম্যান শহীদ সুরেশ পান্ডের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার ১৯৭১ সালের আজকের এই দিনে পাকিস্তানি সেনাদের গুলিতে নির্মমভাবে নিহত হন বাংলার সাহসী এ দুই বীর পুরুষ।

তাঁদের ৫০তম মৃত্যুবার্ষিকী স্মরণে রাজশাহীতে এক সমাবেশের আয়োজন করেছে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ। শুক্রবার (২ এপ্রিল) বিকেল ৪টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট প্রেসক্লাব চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলার সঞ্চালনায় এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন- রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য মহান মুক্তিযুদ্ধে ৭ নম্বর সেক্টর থেকে প্রকাশিত “বাংলার কথা” পত্রিকার কলম সৈনিক বিশিষ্ট কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার সাহা।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন