৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

চাকুরির যূগ পূর্তিতে সোনালী ব্যাংক লি. গোমস্তাপুর শাখায় ব্যবস্থাপককে সংবর্ধনা

প্রকাশিত: ২ এপ্রিল ২০২১, ৯:০৯ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
চাকুরির যূগ পূর্তিতে সোনালী ব্যাংক লি. গোমস্তাপুর শাখায় ব্যবস্থাপককে সংবর্ধনা
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : সোনালী ব্যাংক লিমিটেড, গোমস্তাপুর শাখা চাকুরির এক যূগ পূর্তিতে ব্যবস্থাপকের উদ্দেশ্যে এক বর্নাঢ্য সংবর্ধনার আয়োজন করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ শাখা কার্যালয়ে কর্মকর্তা ও কর্মচারিরা উপহার সামগ্রী প্রদানের মধ্য দিয়ে এ সংবর্ধনা জানান। চাঁপাইনবাবগঞ্জে সোনালী ব্যাংক লিমিটেড, গোমস্তাপুর শাখা তাঁদের শাখা ব্যবস্থাপক জনাব মোহা: শহিদুল ইসলাম এর সোনালী ব্যাংক লিমিটেড এ চাকুরির এক যূগ পূর্তি উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারিরা প্রথমে শুভেচ্ছা জানান।

পরবর্তীতে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উপহার সামগ্রী প্রদানের মাধ্যমে তাদের অভিভাবক শাখা ব্যবস্থাপকের চাকুরির যূগ পূর্তিতে সংবর্ধনা জানান। শাখা ব্যবস্থাপক তাঁর চাকুরির এক যূগ পূর্তিতে এমন শুভেচ্ছা ও সংবর্ধনা পেয়ে শাখার কর্মকর্তা ও কর্মচারিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শাখা ব্যবস্থাপকের সংবর্ধনায় উপস্থিত ছিলেন সিনিয়র অফিসার জনাব সেলিম রেজা, জনাব গৌতম মন্ডল, অফিসার আইটি নাজমুল হোসেন, আজিজুল হক এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।

উল্লেখ্য, শহিদুল ইসলাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ডিভিএম ডিগ্রী এবং মেডিসিনে মাস্টার্স সম্পন্ন করে তিনি ১ এপ্রিল ২০০৯ সালে সোনালী ব্যাংক লিমিটেড প্রিন্সিপাল অফিস, সিরাজগঞ্জ এ প্রথম চাকুরিতে যোগদান করেন। চাকুরির এক যুগে তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া শাখা এবং চাঁপাইনবাবঞ্জ আঞ্চলিক অফিস, নাচোল শাখা, নিউমার্কেট শাখা, শিবগঞ্জ শাখা এবং চাঁপাইনবাবগঞ্জ শাখায় কৃতিত্বের অবদান রেখে বর্তমানে গোমস্তাপুর শাখায় ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন