গুলনাহার লেডিস এন্ড গিফট কর্ণার উদ্বোধন
স্টাফ রিপোর্টার : ফিতা কেটে গুলনাহার লেডিস এন্ড গিফট কর্ণারের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজারে গুলনাহার লেডিস এন্ড গিফট কর্ণারের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দোকানের উদ্বোধন করেন রাজশাহী মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।
এসময় উপস্থিত ছিলেন, নগর আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম, মতিহার থানা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রানা, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ইলিয়াস হোসেন, নগর কৃষকলীগের সাধারণ সম্পাদক সাকির হোসেন বাবু, নগর স্বেচ্ছাসেবকলীগের উপ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম বাবু, নগর যুবলীগের শ্রম বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন মানিক, নগর ছাত্রলীগের সাবেক নেতা মিজানুর রহমান মিজান,
মোঃ সাইফুল ইসলাম সানি, সগর হোসেন রায়হান, রাবি ছাত্রলীগের সহ-সভাপতি ফারুক হোসেন, সদস্য আল-মুক্তাদির তরঙ্গ, ছাত্রলীগ নেতা রুপম, প্রিন্স প্রমুখ। গুলনাহার লেডিস এন্ড গিফট কর্ণারের প্রোপাইটর বোয়ালিয়া থানা (পূর্ব) কৃষকলীগের সভাপতি জিয়াউর রহমান লিটনের সভাপতিত্বে দোকানের উদ্বোধন শেষে দোয়া মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন রাবির মাদারবক্স হলের পেশ ইমাম মাওলানা মোঃ জয়নাল আবেদীন।
