৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পি.এন স্কুলের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষিকা জাহানারা বেগমের ইন্তেকাল

প্রকাশিত: ১ এপ্রিল ২০২১, ৮:০৭ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
পি.এন স্কুলের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষিকা জাহানারা বেগমের ইন্তেকাল
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগর কৃষক লীগ সভাপতি রহমতউল্লাহ্ সেলিম-এর সেজ বোন ও পি.এন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষিকা জাহানারা বেগম গতকাল ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর। তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র খায়রুজ্জামান লিটন এবং বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার গভীর শোক প্রকাশ করেছেন।

এক শোক বার্তায় নেতৃদ্বয় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। জাহানারা বেগম এর জানাজার নামাজ বুধবার বাদ যোহর সুলতানাবাদ মসজিদ সংলগ্ন মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মহানগরের আ’লী সম্পাদক মোঃ ডাবলু সরকার, যুগ্ম সম্পাদক আলহাজ্ব মো: আসাদুজ্জামান আজাদ, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ওমর শরীফ রাজিব, সদস্য ও ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আশরাফ উদ্দিন খান, সদস্য ও ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন,

বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সভাপতি আতিকুর রহমান কালু, ২০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এহসানুল্লাহ বাবু, সাধারণ সম্পাদক শওকত জাহিদুল ইসলাম প্রিন্স, নগর কৃষক লীগ সাধারণ সম্পাদক সাকির হোসেন বাবু, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল সরকার সহ অত্র মসজিদের মুসল্লিগণ ও পরিবারবর্গ। জানাযা শেষে টিকাপাড়া গোরস্থানে তার দাফন কার্য সম্পন্ন করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন