মীরেরচক কবর খনন কমিটির মাস্ক বিতরণ
প্রেস বিজ্ঞপ্তি : করোনা সংক্রমণ আশঙ্কাজনক বৃদ্ধির কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৮ নির্দেশনার আলোকে মীরের চক জামে মসজিদের কবর খনন কমিটির উদ্যোগে মাস্ক বিতরণ করা হচ্ছে। গতকাল থেকে মাস্ক বিতরণ শুরু হয়েছে। প্রতিদিন বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
এর অংশ হিসেবে মাস্ক পরিধান ব্যতীত মসজিদে আসা মুসুল্লিদের প্রত্যেককে একটি করে মাস্ক দেয়া হয়। ইতোমধ্যে মুসুল্লিদের মাঝে বেশ কিছু মাস্ক বিতরণ করা হয়েছে। এছাড়া স্বাস্থ্যবিধি পালনপূর্বক সাবান পানি দিয়ে ভালোভাবে হাত পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য সকলকে পরামর্শ প্রদান করা হয। মুসুল্লিদেরকে মাস্ক ছাড়া মসজিদে প্রবেশ না করার জন্য সতর্ক করা হয়।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
