৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

দুর্গাপুরে মাড়িয়া ইউপি নির্বাচনে নৌকার মাঝি হতে চান লায়ন

প্রকাশিত: ৩১ মার্চ ২০২১, ৮:২০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
দুর্গাপুরে মাড়িয়া ইউপি নির্বাচনে নৌকার মাঝি হতে চান লায়ন
বিজ্ঞাপন

দুর্গাপুর প্রতিনিধি : রাজশাহীর দুর্গাপুর উপজেলার মাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে নৌকার মাঝি হতে চান ইউনিয়ন আওয়ামী লীগের ত্যাগী সদস্য ও ৬ নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক তরুণ উদীয়মান নেতা সাখাওয়াত হোসেন লায়ন। আগামী নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে এলাকাবাসীর মধ্যে ঐক্য আরও সুদৃঢ় হচ্ছে বলে জানা গেছে। তৃণমূলের নেতা লায়ন কে চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করার জন্য চলছে গণসংযোগ।

ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সব শ্রেণিপেশার মানুষেরা একতাবদ্ধ হয়ে চালিয়ে যাচ্ছেন মতবিনিময় সভা। এছাড়া স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও তার পক্ষে মাঠে কাজ করছেন। লায়ন সুদীর্ঘ রাজনীতির জীবনে আওয়ামী লীগের জন্য ছিলেন নিবেদিত প্রাণ, বহু ত্যাগের মধ্যেই ধরে রেখেছেন তৃণমূলের নেতৃত্ব, সুশৃংখল আওয়ামী লীগ গড়ার অন্যতম কারিগর বলা যায় তরুণ উদিয়মান এই নেতাকে। আওয়ামী লীগ করার কারণে বহু নির্যাতন তাকে সইতে হয়েছে। ২০০১ সালে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে কাজ করায়, তৎকালীন বিএনপি-জামায়াত ক্যাডাররা তার উপর বর্বোরোচিত হামলা চালায়।

এ সময় তিনি মারাত্মক আহত হন। বিধস্ত করা হয় তাদের ঘরবাড়ি পালিয়ে জীবন বাঁচান তরুণ এই নেতা। তার সম্পর্কে শরিফুল ইসলাম জানান, লায়ন উচ্চ শিক্ষিত অত্যন্ত ভালো ছেলে, সুখে-দুঃখে সকলের পাশে দাঁড়ায়। করোনাকালিন সবাই যখন মুখ ফিরিয়ে নিয়েছিলো লায়ন তখন দলমত নির্বিশেষে সকলকে সহযোগিতা করেছেন। আমার মনে হয় মানবিক মানুষ হিসেবে তাকে মনোনয়ন দেওয়া উচিৎ। মোহাম্মদ ইউসুফ আলী বলেন, এবারে প্রচন্ড শীতে পাতলা একটি চাদর নিয়ে বেশ কষ্টে ছিলাম, একদিন পথে লায়নের সাথে দেখা, পরনে সেই চাদরটি ছিলো লায়ন ডেকে বললো চাচা শুধু চাদর পরে আছেন ঠান্ডা লাগেনা?

কিছু বলার উত্তর ছিলো না। ও আমার পকেটে ২ হাজার টাকা ঢুকিয়ে দিলো বললো চাচা শীতের পোশাক কিনে নিয়েন। তার মতো মানবিক মানুষ হাজারে একটা। মানবিক মানুষই নেতৃত্ব দেওয়ার উপযোগী, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ তাকে নৌকার মনোনয়ন দেওয়া হোক।

সংবাদ কর্মীদের সাখাওয়াত হোসেন লায়ন জানান, বাংলাদেশ আওয়ামী লীগ আমার প্রাণ, মুজিব আদর্শ বুকে লালন করে দলের সুখে দুঃখে সবসময় পাশে থেকেছি। ৩২ বছর মাড়িয়া ইউনিয়নের আওয়ামী লীগ পরিবারগুলো অবহিত নিপীড়িত। বার বার বিদ্রোহী প্রার্থীর কারণে প্রতিবার নির্বাচনে পরাজয় ঘটে। আমি আশাবাদী নৌকার মনোনয়ন পেলে নৌকার বিজয় উপহার দিবো ইনশাআল্লাহ। তবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল অবেদন এবারের ইউপি নির্বাচনে একজন সৎ-যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়া হোক।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন