৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

সমাজ সেবায় রেজাউল হকের সম্মাননা লাভ

প্রকাশিত: ৩১ মার্চ ২০২১, ৮:০৪ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
সমাজ সেবায় রেজাউল হকের সম্মাননা লাভ
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : সমাজ সেবায় অবদান রাখায় নন্দন সাহিত্য একাডেমির সম্মাননা পেয়েছেন বাগমারার রেজাউল হক। স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে নন্দন সাহিত্য একাডেমির ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী সম্মাননা-২০২১’ এর সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এ উপলক্ষে গত গত ২৭ মার্চ রাজশাহী শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন নন্দন সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেক সাইদুর রহমান সাইদ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন