৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

সোনাদিঘী পুকুর উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শন করলেন এমপি এনামুল

প্রকাশিত: ৩১ মার্চ ২০২১, ৮:৪৮ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
সোনাদিঘী পুকুর উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শন করলেন এমপি এনামুল
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর ঐতিহ্যবাহী সোনাদিঘী পুকুর সংস্কার ও পুকুরের মান উন্নয়ন কাজের অগ্রগতি ঘুরে দেখলেন এনা গ্রুপের চেয়ারম্যান ও রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে তিনি সোনাদিঘী পুকুর সংস্কার ও পুকুরের মান উন্নয়ন কাজের অগ্রগতি ঘুরে ঘুরে দেখেন।

এসময় তিনি পুকুর সংস্কার ও পুকুরের মান উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশানামূলক পরামর্শ প্রদার করেন। এরপর সাংসদ এনামুল হক সিটি সেন্টারও পরিদর্শন করেন। এসময় এনা গ্রুপের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন