বুধবার

১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী লিবিয়ায় অপহৃত মান্দার আলমগীরের মৃত্যু, আড়াই মাস পর মরদেহ শনাক্ত রাজশাহীতে ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদ্ঘাটন, বিএনপি নেতাসহ ২ জন গ্রেপ্তার পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি বিএমডিএ’র ৮৬তম পরিচালনা বোর্ড সভা নতুন সরকারের অধিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশন শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী

চাঁপাইয়ে রেকর্ড পরিমাণ আম উৎপাদনের সম্ভাবনা

Paris
Update : সোমবার, ২৯ মার্চ, ২০২১

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ : মুকুলের গন্ধ ছড়িয়ে এখন পাতার ফাঁকে উঁকি দিচ্ছে আমের গুটি। ৭ থেকে ১০ দিন পর এই গুটি পরিপক্ক হবে। তখন কাঁচা আমের টক-ঝাল ভর্তা সবাই মজা করে খাবে। তবে আরও প্রায় ২ মাস অপেক্ষা করতে হবে পাকা আমের স্বাদ নেয়ার জন্য। চাঁপাইনবাবগঞ্জের আম চাষিরা বলছেন, চলতি মৌসুমে আমের রেকর্ড পরিমাণ উৎপাদন হবে। কারণ এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে আছে। আর বর্তমান সময়ে উঁকি দেয়া আমের গুটি টিকিয়ে রাখতে চলছে জোর তৎপরতা। গুটি টিকিয়ে রাখতে প্রতিদিন আম বাগানে সেচ দেয়া হচ্ছে এবং পোকার হাত থেকে আম বাঁচাতে ছত্রাকনাশক স্প্রে করা হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ শহরের শিবতলা এলাকার আম ব্যবসায়ী সজিব জানান, এবার বাগানের প্রতিটি গাছে প্রচুর পরিমাণ আমের মুকুল আসে। সে মুকুল ফেটে অধিক পরিমাণ গুটিও আসে। তবে গেল সপ্তাখানেক আগে একদিনের হালকা বৃষ্টি কিছুটা ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। সে ক্ষতি পুষিয়ে নিতে চলছে জোর তৎপরতা। শিবগঞ্জ উপজেলা ম্যাংগো প্রডিউসার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর সাধারণ সম্পাদক ইসমাইল খান শামিম জানান, প্রতিটি আম চাষি গাছে গুটি টিকিয়ে রাখতে পরিচর্যা নিয়ে ব্যস্ত সময় পার করছে। যে পরিমাণ গাছে মুকুল এবং গুটি আছে, যতি রক্ষা করা যায়-তবে গত মৌসুমের চাইতে এবার আমের ফলন ভালো হবে এবং দামও ভালো পাওয়া যাবে।

তিনি আরও জানান, গাছে মুকুল আসার সঙ্গে সঙ্গে সারাদেশ হতে অনলাইনে যারা আম কেনা-বেচা করেন তারা যোগাযোগ শুরু করেছেন। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সলেহ আকরাম জানান, গাছে গাছে অজস্র মুকুল ও গুটি দেখে বাম্পার ফলনের আশা করা যাচ্ছে। তিনি আরও জানান, আমচাষি ও বাগান মালিকরা কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী পরিচর্যা আর আধুনিক প্রযুক্তি ব্যবহারের কারণে চাঁপাইনবাবগঞ্জে আমের উৎপাদন বাড়ছে। বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে এবং আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর আমের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।


আরোও অন্যান্য খবর
Paris