৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

দুর্গাপুরে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত: ২৬ মার্চ ২০২১, ২:০৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
দুর্গাপুরে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবসে রাজশাহীর দুর্গাপুর উপজেলার গগনবাড়িয়া বধ্যভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সকালে উপজেলার গগনবাড়িয়া বধ্যভূমিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি নিবেদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তোফাজ্জল হোসেন, ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব, ইউপি চেয়ারম্যান সমশের আলী, ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন