৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পুঠিয়ায় ব্যবসায়িকে পিটিয়ে নগদ অর্থ লুটের অভিযোগ

প্রকাশিত: ২৬ মার্চ ২০২১, ১:৫১ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
পুঠিয়ায় ব্যবসায়িকে পিটিয়ে নগদ অর্থ লুটের অভিযোগ
বিজ্ঞাপন

পুঠিয়া সংবাদদাতা : রাজশাহীর পুঠিয়ায় হাবিবুর রহমান (৩০) নামের এক মুদি ব্যবসায়িকে রড় দিয়ে পিটিয়ে অচেতন করেছে স্থানীয় বখাটে তিন যুবক। পরে ওই দোকানে থাকা নগদ দু’লাখ টাকা লুটপাট করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ব্যবসায়ির মা বাদী হয়ে তিনজনকে আসামী করে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। বুধবার (২৪ মার্চ) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আড়ানী সড়কের মোড়ে হাবিবুর রহমানে মুদি দোকানে এ ঘটনা ঘটে। হাবিবুর রহমান উপজেলা সদর এলাকার মানিক শেখের ছেলে।

থানার অভিযোগ ও প্রত্যক্ষদশী সূত্রে জানা গেছে, স্থানীয় বখাটে রাকিব, সোহাগ ও চান্দু নামের তিন যুবক দীর্ঘদিন থেকে মোটা অংকের চাঁদাদাবী করে আসছিল। তাদের দাবী অনুযায়ী চাঁদা না দেয়ায় তারা গত বুধবার রাতে হাবিবুরের মুদি দোকানে আসে। কাথা কাটাকাটির সময় তাদের হাতে থাকা লোহার রড় দিয়ে মারধর করার এক পর্যায়ে হাবিবুর অচেতন হয়ে যায়।

এরপর তারা ওই দোকানে থাকা নগদ দু’লাখ টাকা নিয়ে চলে যায়। পরে স্থানীয় লোকজন হাবিবুরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন, মুদি দোকানীকে মারধর করে নগদ টাকা নিয়ে যাওয়ার ঘটনায় থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে। আর বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেলে অভিযোগটি করেন আহত ব্যবসায়ির মা মমতা বেগম। পুলিশ ঘটনাটি তদন্ত করছেন। পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন