৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

গণহত্যা দিবসে শহীদদের স্মরণ

প্রকাশিত: ২৬ মার্চ ২০২১, ১:৪৯ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
গণহত্যা দিবসে শহীদদের স্মরণ
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : গতকাল বৃহষ্পতিবার গণহত্যা দিবসে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের উদ্যোগে রাত ৭.৩০টায় কুমারপাড়াস্থ দলীয় কার্যালয় থেকে আলোর মিছিল বের হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে ভুবন মোহন পার্কের শহীদ বেদীতে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করে। পুষ্পস্তবক অর্পন শেষে সেখানে এক মিনিট নিরবতা পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার। মোঃ ডাবলু সরকার বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাত সাড়ে ১১টার দিকে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র ও শান্তিপ্রিয় বাঙ্গালিদের উপর ঝাঁপিয়ে পড়ে।

‘অপারেশন সার্চলাইট’ নাম দিয়ে পাকিস্তানি সেনারা এই হামলা চালায়। ইতিহাসে এক ঘৃনিত গণহত্যার দৃষ্টান্ত স্থাপন করে পাকিস্তানি সেনাবাহিনী। ওই রাতে পাকিস্তানি সেনাদের হাতে গ্রেপ্তার হওয়ার আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে যান। আর সেই থেকে শুরু হয় মহান মুক্তিযুদ্ধ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রেজাউল ইসলাম বাবুল, সৈয়দ শাহাদত হোসেন, যুগ্ম সম্পাদক মোস্তাক হোসেন, আহ্সানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক অ্যাড. আসলাম সরকার, মীর ইসতিয়াক আহম্মেদ লিমন, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু,

দপ্তর সম্পাদক মাহাবুব-উল-আলম বুলবুল, প্রচার সম্পাদক দিলীপ ঘোষ, বন ও পরিবেশ সম্পাদক রবিউল আলম রবি, যুব ও ক্রীড়া সম্পাদক মকিদুজ্জামান জুরাত, শিক্ষা বিষয়ক সম্পাদক আনসারুল হক, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ফিরোজ কবির সেন্টু, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডাঃ ফ ম আ জাহিদ, মহিলা সম্পাদিকা ইয়াসমিন রেজা ফেন্সি, আইন সম্পাদক অ্যাড. মুসাব্বিরুল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক পংকজ দে, সদস্য এনামুল হক কলিন্স, জহির উদ্দিন তেতু, নজরুল ইসলাম তোতা, আশরাফ উদ্দিন খান, শাহাব উদ্দিন, আব্দুস সালাম, আতিকুর রহমান কালু, মুজিবর রহমান, ইসমাইল হোসেন, অ্যাড. শামসুন্নাহার মুক্তি, অ্যাড. শামিমা আক্তার খাতুন, মোখলেশুর রহমান কচি, মাসুদ আহম্মেদ, আশীষ তরু দে সরকার।

রাসিক
প্রেস বিজ্ঞপ্তি : ২৫ মার্চ গণহত্যা দিবসে শহীদদের স্মরণে রাজশাহী সিটি কর্পোরেশনের আয়োজনে মোমবাতি প্রজ্জলন কর্মসূচি পালন ও শহীদদের আত্মার মাগফেরাত কামনাসহ দেশ ও জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান চত্বরে এসব কর্মসূচির আয়োজন করা হয়। এদিন সন্ধ্যায় নগর ভবনের সামনে দিকে মোমবাতি প্রজ্জ্বলন করে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান চত্বরে গিয়ে শেষ হয়। এরপর চত্বরজুড়ে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। এরপর অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র-২ ও ১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রজব আলী, পুষ্পস্তবক অর্পণ উপ-কমিটির আহ্বায়ক ও ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামরুজ্জামান, ৮নং ওয়ার্ড কাউন্সিলর এসএম মাহবুবুল হক, ১১নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান, ২০নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম,

২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার, ২নং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর আয়েশা খাতুন, মুসলিমা বেগম বেলী, মাজেদা বেগম, উম্মে সালমা, নাদিরা বেগম, লাইলি বেগম, প্রধান নির্বাহী কর্মকর্তা ড.এবিএম শরীফ উদ্দিন, প্রধান প্রকৌশলী মোঃ শরিফুল ইসলাম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুর ইসলাম তুষারসহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন