৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাঘায় ১৬০ পিচ ইয়াবাসহ আটক ৩

প্রকাশিত: ২৫ মার্চ ২০২১, ৯:৩৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাঘায় ১৬০ পিচ ইয়াবাসহ আটক ৩
বিজ্ঞাপন

এফএনএস : রাজশাহীর বাঘায় ১৬০ পিচ ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫। মঙ্গলবার বিকেলে বাঘা সীমান্ত আলাইপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো-উপজেলার আলাইপুর গ্রামের শওকত আলীর ছেলে রুবেল হোসেন (২৮), আশরাফ আলীর ছেলে আবদুল বারী (৩০), মহদিপুর গ্রামের ইসরাইল হোসেনের ছেলে পলাশ হোসেন (২৯)।

গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী র‌্যাব-৫ এর বিশেষ অভিযান চালিয়ে ৩ জন মাদক ব্যবসায়ীকে ১৬০ পিচ ইয়াবাসহ আটক করে। এ বিষয়ে বাঘা থানা কর্মকর্তা ইনচার্জ (তদন্ত) আবদুল বারি জানান, আটক ৩ জনকে অভিযুক্ত করে রাজশাহী র‌্যাব-৫ এর পক্ষ থেকে থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন। বুধবার সকালে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন