৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

সংবাদকর্মীদের জন্য সরকারী ক্রয় ও ইজিপি বিষয়ক

প্রকাশিত: ২৫ মার্চ ২০২১, ১২:৪৬ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
সংবাদকর্মীদের জন্য সরকারী ক্রয় ও ইজিপি বিষয়ক
বিজ্ঞাপন

ওরিয়েন্টেশন : স্টাফ রিপোর্টার : পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে আইএমই বিভাগের সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকরিক্যাল ইউনিট (সিপিটিইউ) কর্তৃক বাস্তাবায়িত ডিজিটাইজিং ইমপ্লিমেন্টেশন মনিটরিং এন্ড পাবলিক প্রকিউরমেন্ট (ডাইম্যাপ) প্রকল্পের আওতায় গতকাল ২৪ মার্চ ২০২১ ওয়ারিসান হোটেলে সংবাদকর্মীদের জন্য সরকারী ক্রয় ও ইজিপি বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

বিশ্ব ব্যাংকের সহায়তায় বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস্ ‘বিসিসিপি’ ওরিয়েন্টেশন প্রোগ্রামটি আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আজিজ তাহের খান, পরিচালক (যুগ্মসচিব), সিপিটিইউ। বিশেষ অতিথি ছিলেন খাদিজা বিলকিস, সিনিয়র ডেপুটি ডিরেক্টর, বিসিসিপি। সভায় সভাপতিত্ব করেন মোঃ সাইফুর রহমান, সিনিয়র সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, রাজশাহী।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন