৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মেডিকেল ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রোগ্রামের কো-অর্ডিনেটর মিঠুর মৃত্যুতে মেয়রের শোক

প্রকাশিত: ২৫ মার্চ ২০২১, ৯:৩৭ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
মেডিকেল ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রোগ্রামের কো-অর্ডিনেটর মিঠুর মৃত্যুতে মেয়রের শোক
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশনের মেডিকেল ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রোগ্রামের রাজশাহী ডিস্ট্রিক কো-অর্ডিনেটর মোঃ ফারুক জাহাঙ্গীর মিঠু (৪৮) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। বুধবার এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন মেয়র। শোক বার্তায় রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন ও তাঁর শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, মোঃ ফারুক জাহাঙ্গীর মিঠু মঙ্গলবার দিবাগত রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন