রাজশাহীতে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত
স্টাফ রিপোর্টার : গতকাল বুধবার বিশ্ব যক্ষ্মা দিবস উদ্যাপন উপলক্ষ্যে “মুজিববর্ষের অঙ্গীকার, যক্ষ্মা মুক্ত বাংলাদেশ গড়ার” এই শ্লোগানকে প্রতিপাদ্য করে প্রতি বছরের মত এ বছরও রাজশাহী সিটি কর্পোরেশন ও রাজশাহী জেলায় জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির সাথে সংশ্লিষ্ট বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের অংশগ্রহণে, পরিচালক (স্বাস্থ্য), রাজশাহী বিভাগ ও সিভিল সার্জন, রাজশাহী এর অয়োজনে সম্মিলিত অংশগ্রহণে এক ষ্ট্যান্ডিং র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ব্যানার, ফেষ্টুন, প্ল্যাকার্ড শোভিত ষ্ট্যান্ডিং র্যালীটি ঐতিহ্য চত্তর (ঘোড়া চত্তর), সিটি বাইপাস মোড়, রাজশহীতে অনুষ্ঠিত হয়। ষ্ট্রান্ডিং র্যালীতে পরিচালক (স্বাস্থ্য) এর কার্যালয়, সিভিল সার্জন এর কার্যালয়, বক্ষব্যাধি হাসপাতাল, বক্ষব্যাধি ক্লিনিক, রাজশাহী সিটি কর্পোরেশন, ব্র্যাক, ডেমিয়েন ফাউন্ডেশন, তিলোত্তমা, রিক, আপস, নাটাব, আইসিডিডিআর.বি প্রভৃতি সরকারী-বেসরকারী সংগঠন এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডাঃ মোঃ হাবিবুল আহসান তালুকদার বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), রাজশাহী। এছাড়া বক্তব্য রাখেন, ডাঃ মোঃ কাইয়ুম তালুকদার, সিভিল সার্জন রাজশাহী, ডাঃ মো: চন্দন কুমার প্রামানিক, জুনিয়ার কনকালটেন্ট, বক্ষব্যাধি ক্লিনিক, রাজশাহী, ডাঃ মোঃ সাইফুল ইসলাম, বিভাগীয় টিবি এক্সপাট, জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রন কর্মসূচি, রাজশাহী। আলোচনা সভায় ব্র্যাক, ডেমিয়েন ফাউন্ডেশন, তিলোত্তমা, রিক, আপস, নাটাব, আইসিডিডিআর.বি প্রভৃতি সহযোগী সংগঠনের কর্মকর্তাগণ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন তিলোত্তমার স্বেচ্ছাসেবী সংস্থার মো: আনোয়ার জাহিদ। আলোচনা সভা থেকে জানা যায় ১৮৮২ সনের ২৪ মার্চ তারিখে বিজ্ঞানী রবার্ট কক্ যক্ষ্মা রোগের জীবানু আবিস্কার করেন। এই যুগান্তকারী আবিস্কারের শতবর্ষপূর্তীতে ১৯৮২ সাল হতে এই দিনটি “বিশ্ব যক্ষ্মা দিবস” হিসেবে উদ্যাপিত হয়ে আসছে।
