৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মুচলেকায় ছাড়া পেলেন বাম জোটের আটক ১০ নেতাকর্মী

প্রকাশিত: ২৫ মার্চ ২০২১, ৮:৩০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
মুচলেকায় ছাড়া পেলেন বাম জোটের আটক ১০ নেতাকর্মী
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে বাম গণতান্ত্রিক জোটের ১০ নেতাকর্মীকে আটকের পরে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল বুধবার (২৪ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্রবর্মন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন- আটকের পরে থানায় আনা হয়। এর পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এর আগে বিকালে নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট থেকে তাদের আটক করে পুলিশ।

প্রসঙ্গত, বাম গণতান্ত্রিক জোট রাজশাহীর উদ্যোগে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নরেন্দ্র মোদির ঢাকা সফর বাতিলের দাবিতে মানববন্ধন করতে চেয়েছিলো বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা। নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, তাদের এই কর্মসূচির কোনো অনুমতি নেই। অনুমতি না থাকায় বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীদের সরে যেতে বলা হয়। নেতাকর্মীরা সরে না গিয়ে পুলিশের সাথে তর্কে জড়িয়ে যায়। পরে পুলিশ ১০ জনকে আটক করে থানায় নিয়ে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে এই কর্মকর্তা জানান।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন