৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাবি ফিশারিজ বিভাগে গবেষণালব্ধ ফলাফলের মতবিনিময় কর্মশালা

প্রকাশিত: ২৪ মার্চ ২০২১, ৮:২৮ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাবি ফিশারিজ বিভাগে গবেষণালব্ধ ফলাফলের মতবিনিময় কর্মশালা
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগে উত্তম মৎস্য চাষ ব্যবস্থাপনায় পুকুরে কার্প ফ্যাটেনিং ও বসত ভিটার পুকুরে মাগুর মাছ চাষ বিষয়ক গবেষণালব্ধ ফলাফলের মতবিনিময় কর্মশালা অনষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের কনফারেন্স রুমে সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত কর্মশালায় রাবি ফিশারিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এম. মনজুরুল আলম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবি’র ফিশারিজ অনুষদের ডীন ও রাবি উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা মৎস্য কর্মকর্তা অলক কুমার সাহা। স্বাগত বক্তব্য রাখেন সহ-প্রধান গবেষক প্রফেসর ড. মো: মোস্তাফিজুর রহমান মন্ডল। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্পের প্রধান গবেষক প্রফেসর ড. মোহা: আখতার হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. সালেহা জেসমিন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোঃ আব্দুর রাজ্জাক ও ড. মোঃ আরিফুল আলম, চ্যানেল আই স্টাফ রিপোর্টার আবু সাহে মোঃ ফাত্তা, সফল মৎস্য চাষী সোহরাব হোসেন, পিইচ-ডি ফেলো আনোয়ার হোসেন প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন