২১ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

করোনা আক্রান্ত হয়ে বিএনপি নেতা চৌধুরী কামালের মৃত্যু

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২০, ২:১১ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
করোনা আক্রান্ত হয়ে বিএনপি নেতা চৌধুরী কামালের মৃত্যু
বিজ্ঞাপন

এফএনএস : বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ মারা গেছেন। গতকাল বুধবার দুপুর ১টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে (সাবেক অ্যাপোলো) করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। চৌধুরী কামাল ইবনে ইউসুফের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

চৌধুরী কামাল ইবনে ইউসুফ ফরিদপুর জেলার বাঙালি জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৭৯ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গঠিত হলে চৌধুরী কামাল ইবনে ইউসুফ যোগ দেন। ১৯৭৯ সালের জাতীয় নির্বাচনে তিনি সংসদে নির্বাচিত হন। ১৯৮১ সালে তিনি বিচারপতি আবদুস সাত্তার সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব নেন।

১৯৯১ সালে তিনি আবার নির্বাচিত হন এবং প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় স্বাস্থ্যমন্ত্রী হন। তিনি ২০০১ সালের নির্বাচনেও জিতেছিলেন, তারপরে তিনি খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী হয়েছিলেন। ২০০৮ সালের সাধারণ নির্বাচনে তিনি তার আসন হারান। তিনি বর্তমানে বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন