৩ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

শিক্ষাপ্রতিষ্ঠান না খোলা ও বিসিএসসহ অন্যান্য পরীক্ষা বন্ধর সুপারিশ

প্রকাশিত: ১৮ মার্চ ২০২১, ১০:১৮ পূর্বাহ্ণ | বিভাগ: lead
শিক্ষাপ্রতিষ্ঠান না খোলা ও বিসিএসসহ অন্যান্য পরীক্ষা বন্ধর সুপারিশ
বিজ্ঞাপন

এফএনএস : করোনার সংক্রমণ বাড়তে থাকায় শিক্ষাপ্রতিষ্ঠা না খোলার সুপারিশ জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি রুখতে ১২ দফা সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তার মধ্যে রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা, যে কোনও পাবলিক পরীক্ষা যেমন-বিসিএস, এসএসসি, এইচএসসিসহ অন্যান্য পরীক্ষা বন্ধ রাখা। দেশে করোনা শনাক্তের এক বছর পার হওয়ার দুই মাসের ব্যবধানে গত ১০ মার্চ আবারও হাজারের ঘরে পৌঁছায় করোনা শনাক্ত।

এরপর থেকে আক্রান্তের সংখ্যা শুধু বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তর গতকাল বুধবার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনাতে নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ৮৬৫ জন। ২৪ ঘণ্টার এই শনাক্ত গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ জন। এর আগে, গত ১৫ ডিসেম্বর শনাক্ত হয়েছিলেন এক হাজার ৮৭৭ জন।

এ নিয়ে দেশে করোনায় এখন পর্যন্ত সরকারি হিসেবে পাঁচ লাখ ৬২ হাজার ৭৫২ জন শনাক্ত হয়েছেন। গত মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের মিনি কনফারেন্স রুমে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সভাপতিত্বে কোভিড-১৯ প্রতিরোধ ও বর্তমানে করণীয় সম্পর্কে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় ১২টি প্রস্তাব গৃহীত হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন