শনিবার

১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেলেন বিএনপি নেতা সুইট বৃদ্ধ খুন : নওগাঁয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আসামিপক্ষের বাড়িতে ভয়াবহ হামলা-আগুন হামলা থেকে সরে এসে ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা দিলেন ট্রাম্প লালপুরে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিলেন প্রতিমন্ত্রী পুতুল ভারী বর্ষণে রুয়েটের আবাসিক হলে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্থীরা ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব : এমপি মিলন রাজশাহীতে পথচারীদের মাঝে ছাতা বিতরণ অমুসলিম নাগরিকের নিরাপত্তা ইসলামের নির্দেশনা বিশ্বকাপ কি ‘ফিক্সড’, কেন মাত্র ৮টি দেশই বারবার ট্রফি জেতে? সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা বাজেট পেশ

তাপমাত্রা বাড়ছে আসছে তাপদাহ

Paris
Update : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১

এফএনএস : দেশে ক্রমাগত বাড়ছে তাপমাত্রা। আগামী দুই দিনেও তাপমাত্রা আরও বাড়ার পূর্বাভাস আছে। আবহাওয়াবিদরা বলছেন, সময়টা ধীরে ধীরে তাপদাহের দিকে যাচ্ছে। গতকাল বুধবার আবহাওয়াবিদ আবদুর রহমান বলেন, তাপদাহের দিকেই এখন যাচ্ছে। এখন যে অবস্থা ৩৬ বা ৩৫ ডিগ্রি সেলসিয়াস, তা তাপদাহের কাছাকাছি। এখন বৃষ্টিপাত না থাকলে তাপদাহতে চলে আসবে। হয়তো দু-এক জায়গায় তাপমাত্রা বেড়ে যাবে। তারপর আস্তে আস্তে বেশি এলাকায় বেড়ে যাবে। দুই-তিনদিন পর যশোর বা রাজশাহীর দু-এক জায়গায় হয়তো তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠে যেতে পারে।

তিনি আরও বলেন, তাপমাত্রা একদিন ৩৬ ডিগ্রি বা তার ওপরে উঠল, পরে নেমে গেল। তাহলে তো আর তাপদাহ হয় না। বড় একটা এলাকা নিয়ে হতে হবে এবং চলমান থাকতে হবে দুই-তিন দিন। তখন ওই এলাকাকে আমরা তাপদাহের মধ্যে নিয়ে আসি। তবে তাপপ্রবাহের সময় আসছে। এখন তাপমাত্রা একটু একটু বাড়বে। মার্চেও আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসের শেষের দিকে দেশের পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে ১ থেকে দুটি মৃদু (৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা) বা মাঝারি (৩৮ থেকে ৪০ ডিগ্রি) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

এদিকে গতকাল বুধবার সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। গত মঙ্গলবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।


আরোও অন্যান্য খবর
Paris