সোমবার

৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদ্ঘাটন, বিএনপি নেতাসহ ২ জন গ্রেপ্তার পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি বিএমডিএ’র ৮৬তম পরিচালনা বোর্ড সভা নতুন সরকারের অধিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশন শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ

অর্থপাচাপরে বাংলাদেশ ব্যাংকের ৩৫৪ কর্মকর্তার তালিকা হাইকোর্টে

Paris
Update : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১

এফএনএস : হাইকোর্টের নির্দেশে দেশ থেকে অর্থপাচারকালীন ২০০৮ থেকে ২০২০ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকে কর্মরত ৩৫৪ জন কর্মকর্তার নাম-ঠিকানাসহ বিস্তারিত তালিকা আদালতে জমা দিয়েছেন বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ। তালিকায় বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অ্যান্ড মার্কেটস-এর ১২৯ জন, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ইন্সপেকশন ডিপার্টমেন্টের ৫০ জন, ইন্টারনাল অডিট ডিপার্টমেন্টের ১৭৫ জন কর্মকর্তা রয়েছেন।

আদালতে এসব কর্মকর্তাদের যেসব তথ্য জমা দেয়া হয়েছে- ন্যাশনাল আইডি, চাকরিতে যোগদানের তারিখ, অবসরে যাওয়ার তারিখ, পদবি, কত দিন কাজ করছেন (কর্মকাল), বর্তমানে কোনো পদ-পদবি আছে কি-না, বদলি হলে সেই বদলির তারিখ, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে গতকাল সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে এ তালিকা দাখিল করা হয়েছে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক নিশ্চিত করেছেন।

এর আগে পি কে হালদার পালানোর সময় বেনাপোল স্থলবন্দরে কর্মরত ৫৯ পুলিশ কর্মকর্তা ও ফোর্সের তালিকা হাইকোর্টে জমা দেন ইমিগ্রেশন কর্তৃপক্ষ। গতকাল সোমবার হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দীন শামিমের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চে এ বিষয়ে শুনানি চলছে।আদালতে এদিন দুদকের পক্ষে শুনানি করেন মো. খুরশিদ আলম খান।

রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। তার সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মাহজাবিন রাব্বানী দীপা ও আন্না খানম কলি। বাংলাদেশ ব্যাংকের পক্ষে ব্যারিস্টার খান মোহাম্মদ আজিজ।


আরোও অন্যান্য খবর
Paris