রাজশাহীর আট পৌরসভার মেয়র-কাউন্সিলরদের শপথ
স্টাফ রিপোর্টার : রাজশাহী বিভাগের আট পৌরসভার নবনির্বাচিত মেয়ররা শপথ গ্রহণ করেছেন। এছাড়া আটটি পৌরসভার ৭১ জন সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত নারী ওয়ার্ডের ২৪ জন কাউন্সিলরও শপথ নিয়েছেন। গতকাল রোববার দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর তাদের শপথবাক্য পাঠ করান। রাজশাহী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
যেসব পৌরসভার এই ১০৩ জনপ্রতিনিধি শপথ নিয়েছেন সেগুলো হলো- রাজশাহীর গোদাগাড়ী, তানোর, তাহেরপুর ও নওহাটা; চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, নাটোরের বড়াইগ্রাম এবং জয়পুরহাটের আক্কেলপুর ও কালাই পৌরসভা। পৌরসভা নির্বাচনের চতুর্থ ধাপে এসব পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার প্রথমে বাগমারার তাহেরপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ, গোদাগাড়ী পৌরসভার মেয়র মনিরুল ইসলাম বাবু, তানোরের ইমরুল হক, নওহাটার হাফিজুর রহমান হাফিজ,
শিবগঞ্জের সৈয়দ মনিরুল ইসলাম, বড়াইগ্রামের মাজেদুল বারী নয়ন, আক্কেলপুরের শহীদুল বারী চৌধুরী এবং কালাইয়ের মেয়র রাবেয়া সুলতানাকে একসঙ্গে শপথবাক্য পাঠ করান। এরপর সংরক্ষিত নারী ওয়ার্ডের কাউন্সিলর এবং শেষে সাধারণ কাউন্সিলরদের শপথ করানো হয়। অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার তাদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। এ সময় স্থানীয় সরকার বিভাগের রাজশাহী বিভাগীয় পরিচালক মো. জিয়াউল হক ও উপ-পরিচালক ড. চিত্রলেখা নাজনীন উপস্থিত ছিলেন।
আরও খবর
- রাজশাহীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে রেডার সাথে মতবিনিময় সভা
- ১৩ দিন পর ইরানে হামলা স্থগিত করতে কেন বাধ্য হলেন ট্রাম্প
- সেনাবাহিনীতে পদোন্নতিতে যোগ্যতা-নেতৃত্বগুণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- সেমিকন্ডাক্টর খাত অর্থনীতির নতুন গন্তব্য : প্রধানমন্ত্রী
- রাজশাহীতে ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন আধুনিক ও সমৃদ্ধ মহানগরী গড়ার প্রত্যয় ভূমিমন্ত্রীর
- রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ
- নতুন রাষ্ট্রপতি হতে সবচেয়ে বেশি আলোচনায় মির্জা ফখরুল
- পবায় কলেজের শিক্ষকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন এমপি মিলন
- বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান পদে দায়িত্ব পেলেন বুলবুল
- মোদির আশ্বাসেও দিল্লিতে থামছে না বিক্ষোভ
- মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : এমপি মিলন
- শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- রাসিক প্রশাসকের সঙ্গে ওয়াসা এমডির উন্নয়ন-নাগরিক সেবা নিয়ে আলোচনা
- রাজশাহীতে ট্রেন অবরোধে ক্ষতি ৩৫ লাখ টাকা, ভোগান্তিতে পড়েন ২০ হাজার যাত্রী
- পাবনায় খাদ্য গুদাম কর্মকর্তাসহ তার বাবা ও স্ত্রীর পাঁচ বছর করে কারাদন্ড





