সোমবার

৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদ্ঘাটন, বিএনপি নেতাসহ ২ জন গ্রেপ্তার পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি বিএমডিএ’র ৮৬তম পরিচালনা বোর্ড সভা নতুন সরকারের অধিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশন শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ

দেশে আরও ১০৫২ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৬ জনের

Paris
Update : শুক্রবার, ১২ মার্চ, ২০২১

এফএনএস : করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা টানা দ্বিতীয় দিনের মতো হাজার ছাড়িয়েছে। গতকাল বৃহস্পতিবার এ ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ১ হাজার ৫২ জন। গত বুধবার শনাক্ত হয়েছিল এক হাজার ১৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ছয়জনের। মৃত্যুবরণকারী ছয়জনই পুরুষ। তারা সকলেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশের ২১৯ ল্যাবে ১৮ হাজার ৫৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে সর্বমোট নমুনা পরীক্ষা সংখ্যা দাঁড়াল ৪২ লাখ ১৬ হাজার ২৮ জন এবং শনাক্তকৃত রোগীর সংখ্যা পাঁচ লাখ ৫৪ হাজার ১৫৬ জন। ৬ জনের মৃত্যুতে দেশে এই মহামারিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৫০২ জনে। এদের মধ্যে পুরুষ ৬ হাজার ৪৩০জন (৭৫ দশমিক ৬৩ শতাংশ) ও নারী দুই হাজার ৭২ জন (২৪ দশমিক শূন্য ৩৭ শতাংশ)।

এদিকে, রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৩০৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ সাত হাজার ৯২০ জন। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত ও ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়।


আরোও অন্যান্য খবর
Paris