সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে রেডার সাথে মতবিনিময় সভা ১৩ দিন পর ইরানে হামলা স্থগিত করতে কেন বাধ্য হলেন ট্রাম্প সেনাবাহিনীতে পদোন্নতিতে যোগ্যতা-নেতৃত্বগুণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সেমিকন্ডাক্টর খাত অর্থনীতির নতুন গন্তব্য : প্রধানমন্ত্রী রাজশাহীতে ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন আধুনিক ও সমৃদ্ধ মহানগরী গড়ার প্রত্যয় ভূমিমন্ত্রীর রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ নতুন রাষ্ট্রপতি হতে সবচেয়ে বেশি আলোচনায় মির্জা ফখরুল পবায় কলেজের শিক্ষকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন এমপি মিলন বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান পদে দায়িত্ব পেলেন বুলবুল মোদির আশ্বাসেও দিল্লিতে থামছে না বিক্ষোভ

টিকা নেয়ার ২৭ দিন পর করোনায় আক্রান্ত ডিএমপি কমিশনার

Paris
Update : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১

এফএনএস : করোনাভাইরাস প্রতিরোধী টিকা নেয়ার ২৭ দিনের মাথায় আক্রান্ত হয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। গত ৬ মার্চ ডিএমপি কমিশনার করোনায় আক্রান্ত হয়। এর আগে, দেশব্যাপী করোনা ভ্যাকসিন প্রদানের প্রথম দিন গত ৭ ফেব্রুয়ারি ডিএমপি কমিশনারের ভ্যাকসিন নেয়ার মধ্য দিয়ে পুলিশ সদস্যদের মধ্যে করোনা ভ্যাকসিন কর্মসূচি শুরু হয়।

টিকা নেয়ার ২৭ দিনের মাথায় করোনা শনাক্ত হয় ডিএমপি কমিশনারের। বর্তমানে তিনি রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসাধীন। গত মঙ্গলবার রাতে কেন্দ্রীয় পুলিশ লাইন্স হাসপাতালের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৬ মার্চ কমিশনার করোনায় আক্রান্ত হয়ে এখানে ভর্তি হন। এর আগে, গত ৭ ফেব্রুয়ারি ডিএমপি কমিশনার একই হাসপাতাল থেকে করোনার টিকা নেন। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, গত মঙ্গলবার পর্যন্ত পুলিশের ১৯ হাজার ১১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৮ হাজার ৯৫৮ জন।

করোনায় প্রাণ দিয়েছেন ৮৬ জন। এর আগে, রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে অনুষ্ঠান ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে দেশব্যাপী আনন্দ উদযাপন অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে ডিএমপি কমিশনার হিসেবে মোহা. শফিকুল ইসলামের সভাপতিত্ব করার কথা থাকলেও তিনি না থাকায় ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার হিসেবে সভাপতিত্ব করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট প্রধান মনিরুল ইসলাম।


আরোও অন্যান্য খবর
Paris