১৯ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পরিমাপে কম দেয়ায় দুই পেট্রোল পাম্পে ৭০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ৯ মার্চ ২০২১, ৪:১০ পূর্বাহ্ণ | বিভাগ: lead
পরিমাপে কম দেয়ায় দুই পেট্রোল পাম্পে ৭০ হাজার টাকা জরিমানা
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : বিএসটিআই, রাজশাহী ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর যৌথ উদ্যোগে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। রাজশাহী বিএসটিআই’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে পাম্পে তেল পরিমাপে কম প্রদান করায় নগরীর মেসার্স গুলগোফুর পেট্রোলিয়ামকে ৫০হাজার টাকা এবং পবা ফিলিং স্টেশন, বাগসারা, পবা, রাজশাহীকে ২০ হাজার টাকা ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’ এর আওতায় সর্বমোট ৭০ জাহার টাকা জরিমানা করা হয় এবং ত্রুটিযুক্ত ডিসপেন্সিং ইউনিটসমূহ তাৎক্ষণিক বন্ধ রাখার জন্য নির্দেশ দেয়া হয়।

এছাড়াও আরও কয়েকটি পাম্পে পরিদর্শনকালে তেল সরবরাহে পরিমাপে সঠিক পাওয়া যায়। উক্ত অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মোঃ মাসুম আলী, সহকারী পরিচালক এবং বিএসটিআই’র মোঃ শাহ্ আলম পলাশ খাঁন, পরিদর্শক উপস্থিত ছিলেন। এছাড়াও গত ৭ মার্চ চাঁপাইনবাবগঞ্জ জেলায় বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে ৪টি নিয়মিত মামলায় মোট ৯০ হাজার জরিমানা আদায়ের মাধ্যমে মামলাগুলি উক্ত আদালতে নিষ্পত্তি করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন