সোমবার

৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিএমডিএ’র ৮৬তম পরিচালনা বোর্ড সভা নতুন সরকারের অধিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশন শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী নওগাঁ সীমান্তে বিএসএফ’র পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি

বাগমারায় আগুনে পুড়ে মারা গেছে একটি গরু, সাতটি দগ্ধ

Paris
Update : সোমবার, ৮ মার্চ, ২০২১

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় আগুনে পুড়ে কৃষকের গরু মারা গেছে। এছাড়াও সাতটি গরু দদ্ধ হয়েছে। আগুন নেভাতে গিয়ে হালিমা বিবি নামের এক নারীও দগ্ধ হয়েছেন। এসময় চারটি গোয়ালঘর পুড়ে ভস্মিভূত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কাচারীকোয়ালীপাড়া ইউনিয়নের মোহনপুর গ্রামে শনিবার রাতে। স্থানীয় সূত্রে জানা যায়, মোহনপুর গ্রামের কৃষক নজরুল ইসলাম শনিবার গোয়ালঘরে দুইটি গরু রেখে দরজা বন্ধ করে নিজস ঘরে ঘুমিয়ে পড়েন।

তাঁর গোয়ালঘরের পাশাপাশি প্রতিবেশি হাবিবুর রহমান, ছবির উদ্দিন ও জালাল উদ্দিনের গোয়ালঘরও রয়েছে। রাতের কোনো এক সময়ে নজরুল ইসলামের গোয়ালঘরে রাখা কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। সেখান থেকে আগুন পাশের হাবিবুর রহমান, ছবির উদ্দিন ও জালাল উদ্দিনের গোয়ালঘরে ছড়িয়ে পড়ে।

এসময় গোয়ালঘরে থাকা গরু ছোটাছুটি শুরু করে। মধ্য রাতে লোকজন টের পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। ততক্ষণে পাশাপাশি থাকা চারটি গোয়ালঘর পুড়ে ভস্মিভূত হয়। এসময় লোকজন গোয়ালঘরগুলো থেকে দগ্ধ অবস্থায় সাতটি গরু উদ্ধার করেন। তবে কৃষক নজরুল ইসলামের একটি গরু জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। পরে মৃত অবস্থায় কৃষক নজরুলের গরু উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান বলেন, গোয়ালঘরগুলো পাশাপাশি হওয়ার কারণে সবগুলো পুড়ে গেছে। মশার জন্য জ্বালানো কয়েল থেকে আগুন ছড়িয়ে পড়েছে। উপজেলা প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে বলে জানিয়েছেন।


আরোও অন্যান্য খবর
Paris