সর্বশেষ সংবাদ
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ নতুন রাষ্ট্রপতি হতে সবচেয়ে বেশি আলোচনায় মির্জা ফখরুল পবায় কলেজের শিক্ষকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন এমপি মিলন বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান পদে দায়িত্ব পেলেন বুলবুল মোদির আশ্বাসেও দিল্লিতে থামছে না বিক্ষোভ মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : এমপি মিলন শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাসিক প্রশাসকের সঙ্গে ওয়াসা এমডির উন্নয়ন-নাগরিক সেবা নিয়ে আলোচনা রাজশাহীতে ট্রেন অবরোধে ক্ষতি ৩৫ লাখ টাকা, ভোগান্তিতে পড়েন ২০ হাজার যাত্রী পাবনায় খাদ্য গুদাম কর্মকর্তাসহ তার বাবা ও স্ত্রীর পাঁচ বছর করে কারাদন্ড

এইচএসসি পাস সাড়ে ১০ হাজার শিক্ষার্থী বৃত্তি পাচ্ছেন

Paris
Update : সোমবার, ৮ মার্চ, ২০২১

এফএনএস : ২০২০ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে সাড়ে ১০ হাজার শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এজন্য দেশের সব শিক্ষা বোর্ড থেকে নিয়মিত শিক্ষার্থীদের তথ্য পাঠাতে বলা হয়েছে। গতকাল রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) উপ-পরিচালক মো. নুরুল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, রাজস্ব খাতভুক্ত মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তির কোটা বণ্টনের জন্য ২০২০ সালের এইচএসসি পরীক্ষার উত্তীর্ণ নিয়মিত শিক্ষার্থীদের তথ্যাদি নমুনা ছক অনুসারে পাঠাতে বলা হয়েছে। এ তথ্য আগামী ১১ মার্চের মধ্যে সফট কপি ই-মেইলে (ফফথঢ়ষধহ@ুধযড়ড়.পড়স) এবং হার্ড কপি মাউশির মহাপরিচালক বরাবর পাঠাতে বলা হয়েছে। মাউশির উপ-পরিচালক মো. নুরুল ইসলাম চৌধুরী বলেন, উচ্চমাধ্যমিক পর্যায়ে মেধাবী শিক্ষার্থীদের রাজস্বখাত থেকে বৃত্তি প্রদান করা হবে।

এজন্য আমরা সব শিক্ষা বোর্ডে যোগ্য ও নিয়মিত শিক্ষার্থীদের তালিকা পাঠাতে বলেছি। সেখান থেকে ১০ হাজার ৫০০ জনকে নির্বাচন করা হবে। তার মধ্যে মেধা কোটায় ১ হাজার ১২৫ জন ও সাধারণ কোটায় ৯ হাজার ৩৭৫ জনকে বৃত্তি প্রদান করা হবে। এ সংখ্যা ১০টি শিক্ষা বোর্ডে ভাগ করে দেয়া হবে। তারা যোগ্যদের মধ্যে এ বৃত্তি বণ্টন করবে।

তিনি আরও বলেন, এইচএসসি পর্যায়ে মেধা কোটায় মাসিক ৮২৫ টাকা, তার সঙ্গে এককালীন ১ হাজার ৮০০ টাকা এবং সাধারণ কোটায় মাসিক ৩৭৫ টাকা ও এককালীন ৭৫০ টাকা করে প্রদান করা হবে। শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য ভর্তি হলে সেই প্রতিষ্ঠানের মাধ্যমে বৃত্তির জন্য আবেদন করতে হবে। তারপর এ অর্থ প্রদান করা হবে। বৃত্তি প্রদানে বিজ্ঞান ও বাণিজ্য বিভাগে জিপিএ-৫ ধারীদের অগ্রাধিকার দেয়া হবে বলে জানান তিনি।


আরোও অন্যান্য খবর
Paris