সোমবার

৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিএমডিএ’র ৮৬তম পরিচালনা বোর্ড সভা নতুন সরকারের অধিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশন শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী নওগাঁ সীমান্তে বিএসএফ’র পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি

ঐতিহাসিক ৭ মার্চে সারাদেশে একযোগে বঙ্গবন্ধুর ভাষণ

Paris
Update : রবিবার, ৭ মার্চ, ২০২১

এফএনএস : ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবসে সারাদেশে নির্দিষ্ট সময়ে একযোগে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। গতকাল শনিবার দুপুরে শিল্পকলা একাডেমির সেমিনারকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, ৭ মার্চ বঙ্গবন্ধু যে সময়টিতে ভাষণ দিয়েছেন ঠিক সেসময়ে সারাদেশে সকল মাধ্যমে ভাষণটি প্রচার করা হবে, ৩টা ১৮ বা ২০ মিনিটে। আমরা কাছাকাছি সময়ে থাকার চেষ্টা করবো।

তিনি বলেন, ভাষণটি বিটিভিসহ সব টিভি চ্যানেল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে একযোগে প্রচার হবে। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে যখন ভাষণটি প্রচার হবে, তখন শুধু ভাষণই প্রচার করা হবে। এ বিষয়ে মন্ত্রণালয়ে সচিব মো. বদরুল আরেফিন বলেন, আমরা বঙ্গবন্ধুর সেসময়ের ভাষণের কাছাকাছি সময়ে প্রচারের চেষ্টা করবো। বাংলাদেশে তখন আর কোনো অনুষ্ঠান হবে না।

সেসময়ে শুধু ভাষণটি প্রচার হবে। ৫০ বছর আগে যে সময়ে বক্তব্যটি প্রচার হয়েছিল সেসময়েই আমার প্রচার করবো বলে সব মহল থেকে সুপারিশ হয়েছে। যে ভাষণনটি সরকারিভাবে পিআইডির কাছে আছে, সেটি বিটিভি থেকে সব মাধ্যমে সম্প্রচার হবে। আমরা ৫০ বছর আগের সেই মাহেন্দ্রক্ষণের কাছাকাছি থাকার চেষ্টা করছি।


আরোও অন্যান্য খবর
Paris