বুধবার

১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী লিবিয়ায় অপহৃত মান্দার আলমগীরের মৃত্যু, আড়াই মাস পর মরদেহ শনাক্ত রাজশাহীতে ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদ্ঘাটন, বিএনপি নেতাসহ ২ জন গ্রেপ্তার পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি বিএমডিএ’র ৮৬তম পরিচালনা বোর্ড সভা নতুন সরকারের অধিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশন শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী

বরেন্দ্র অঞ্চলের আম বাগানে ছড়াচ্ছে মুকুলের মৌ মৌ গন্ধ

Paris
Update : রবিবার, ৭ মার্চ, ২০২১

ডিএম রাশেদ, পোরশা : নওগাঁর বরেন্দ্র অঞ্চলের সারি সারি আম বাগান ছড়াচ্ছে মুকুলের মৌ মৌ গন্ধ। আম বাগানগুলোতে এখন দেখা যাচ্ছে শুধু মুকুল আর মুকুল। বাতাসে বইছে যেন মুকুলের মৌ মৌ গন্ধ। আমের বাগানগুলো ভরে উঠেছে মুকুলে মুকুলে। গাছে গাছে দৃশ্যমান সোনালী মুকুলের আভা। মুকুলের ভারে প্রতিটি আম গাছের মাথা যেন নুয়ে পড়ার উপক্রম। মৌমাছিরা আসতে শুরু করেছে মধু আহরণের জন্য। গাছে গাছে মুকুলের সমারোহ দেখে আম চাষীদের প্রাণ যেন ভরে যাচ্ছে। সোনালী স্বপ্নে বিভোর এখন বরেন্দ্র অঞ্চলের আমচাষী আর বাগান মালিকরা।

আবহাওয়া অনুকুলে থাকলে এবছর আমের বাম্পার ফলন হবে বলে আশা করছেন চাষীরা। জানা গেছে, নওগাঁ জেলার মধ্যে সব থেকে বেশি আম চাষ হচ্ছে পোরশা উপজেলার বরেন্দ্র ভূমিতে। এবছর পুরো নওগাঁ জেলা জুড়ে প্রায় ২৫হাজার হেক্টর জমিতে আম চাষ হচ্ছে। এর মধ্যে শুধুমাত্র পোরশা উপজেলায় ১০হাজার ৫৫০হেক্টর জমিতে চাষ হচ্ছে আম। চলতি বছর এ জেলায় আম উৎপাদনের লক্ষমাত্রা ধরা হয়েছে প্রতি হেক্টরে ১২ মেট্রিক টন। উপজেলার ছাতিয়া গ্রামের আম চাষী আহসান হাবিব জানান, এবছর তার আম বাগানসহ এলাকার সকলের বাগানের গাছে গাছে প্রচুর মুকুল এসেছে।

আবহাওয়া ভাল থাকলে এবারে আমের ভাল ফলন হবে বলে তিনি আশা করেন। পোরশা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহফুজ আলম জানান, পোরশা উপজেলায় প্রতি বছর আমের উৎপাদন লক্ষমাত্রা বেড়েই চলেছে। এ উপজেলার উৎপাদিত আম অনেক সুস্বাদু হওয়ায় দেশের সকল বাজারে এখানকার আমের চাহিদা বেশ ভাল রয়েছে। আম মৌসুমের শেষ পর্যন্ত আবহাওয়া ভাল থাকলে এবছর পোরশায় আমের উৎপাদন লক্ষমাত্রা ছাড়িয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।


আরোও অন্যান্য খবর
Paris