১৯ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

দুর্গাপুরে পানবরজ নিয়ে সংঘর্ষে একজন নিহত

প্রকাশিত: ৭ মার্চ ২০২১, ৭:২৬ পূর্বাহ্ণ | বিভাগ: lead
দুর্গাপুরে পানবরজ নিয়ে সংঘর্ষে একজন নিহত
বিজ্ঞাপন

দুর্গাপুর প্রতিনিধি : রাজশাহীর দুর্গাপুরে পানবরজ নিয়ে দুইপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তার নাম মাহাবুর রহমান (৩৮)। উপজেলার জয়নগর ইউনিয়নের পারিলা গ্রামে তার বাড়ি। বাবার নাম আজাদ আলী। গতকাল শনিবার সকাল ৭টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর গুরুতর আহত অবস্থায় মাহাবুরকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়। নিহতের ছোট ভাই মিঠুন আলী জানান, বাড়ির পাশে তাদের পানবরজ রয়েছে। এর পাশে তার চাচা আবু বাক্কার বাড়ি করেছেন। তিনিও এখন পানবরজের ভাগ চান।

এ নিয়েই সকালে মারামারি শুরু হয়। এ সময় তার চাচা ও চাচাতো ভাইয়েরা হাতুড়ি দিয়ে মাহাবুরের বুকে আঘাত করেন। এতেই তার মৃত্যু হয়। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসমত আলী বলেন, নিহতের মরদেহ রামেকের মর্গে ময়নাতদন্তের ব্যবস্থা করা হচ্ছে। এ নিয়ে হত্যা মামলা হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন