১৯ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

করোনায় মৃত্যু বেড়েছে ২৪ ঘন্টায় শনাক্ত ৫৪০

প্রকাশিত: ৭ মার্চ ২০২১, ৭:২১ পূর্বাহ্ণ | বিভাগ: lead
করোনায় মৃত্যু বেড়েছে ২৪ ঘন্টায় শনাক্ত ৫৪০
বিজ্ঞাপন

এফএনএস : দেশে গত ২৪ ঘণ্টায় এর আগের তিনদিনের তুলনায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বেড়েছে। গতকাল শনিবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১০ জনের। এর আগের দিন গত শুক্রবার মৃত্যু হয়েছিল ৬ জনের, ৪ মার্চ ৭ জনের এবং ৩ মার্চ মৃত্যু হয়েছিল পাঁচজনের। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে সাতজন পুরুষ ও তিনজন নারী। তারা সকলেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে দেশে এই মহামারিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৪৫১ জনে। গত ২৪ ঘণ্টায় ২১৯টি ল্যাবরেটরিতে ১৩ হাজার ৮২টি নমুনা পরীক্ষা করা হয়।

এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৪১ লাখ ৩১ হাজার ১১৩টি। এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ৫৪০জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫ লাখ ৪৯ হাজার ৭২৪ জনে। এদিকে, রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮২২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন পাঁচ লাখ এক হাজার ৯৬৬ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ২১৯টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১১৮টি, জিন-এক্সপার্ট ২৯টি, র‌্যাপিড অ্যান্টিজেন ৭২টি।

এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১২ হাজার ৮৩৪টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৮২টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৪১ লাখ ৩২ হাজার ২১৩টি। এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার চার দশমিক ১৩ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৩০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৩১ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৫৪ শতাংশ। বিজ্ঞপ্তিতে নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় মৃত ছয় জনের মধ্যে সাত জন পুরুষ, তিন জন নারী।

এদের মধ্যে ঢাকা বিভাগে চার জন, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে দুই জন চার জন। এ ছাড়া খুলনা ও বরিশাল বিভাগে একজন দুই জন রয়েছেন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ১০ জন। মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরে ঊর্ধ্বে চার জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিন জন, ৪১ থেকে ৫০ বছররের মধ্যে দুই জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যরে একজন রয়েছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৫৫ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ২৩ জন।

এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন এক লাখ ৮৬০ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৯১ হাজার ১৫৫ জন। বর্তমানে আইসোলেশনে আছেন নয় হাজার ৭০৫ জন। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন