বুধবার

২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায়

কোন গোষ্ঠীকে পিছিয়ে রেখে উন্নত বাংলাদেশ গড়া সম্ভব নয়: খাদ্যমন্ত্রী

Paris
Update : শনিবার, ৬ মার্চ, ২০২১

নিয়ামতপুর থেকে প্রতিনিধি : কোন গোষ্ঠীকে পিছিয়ে রেখে উন্নত বাংলাদেশ গড়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। তাই ক্ষুদ্র-নৃগোষ্ঠীর জীবন মান উন্নয়নে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। তিনি বলেন, বর্তমান সরকার এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর কথা চিন্তা করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আলাদা একটি সেল গঠন করেছে।

যাতে করে তারা সুশিক্ষায় শিক্ষিত হতে পারে এবং তাদের জীবন মান উন্নয়ন হয়। গতলভখল শুক্রবার (৫ মার্চ) বিকেলে নওগাঁর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থিক সামাজিক জীবন মানোন্নয়নের লক্ষ্যে ১৩০জন সুফলভোগীদের মাঝে উন্নতমানের বকনা গরু ও গো-খাদ্য উপকরন বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

নিয়ামতপুর সরকারী মডের বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উন্নতমানের বকনা গরু ও গো-খাদ্য উপকরন বিতরন অনুষ্ঠানে উপ-সহকারী প্রকৌশলী বজলুর রশীদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়া মারীয়া পেরেরা।

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন, নাদিরা বেগম, প্রকল্প পরিচালক ড. অসীম কুমার দাস, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ ইয়ামীন আলী, প্রাণী সম্পদ সম্প্রসারন কর্মকর্তা রতন কুমার কর্মকার, সকল ইউপি চেয়ারম্যান স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris