৩০ জুলাই ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

১০ মার্চের মধ্যে শিক্ষকদের টিকা গ্রহণের নির্দেশ

প্রকাশিত: ৫ মার্চ ২০২১, ৪:২৫ পূর্বাহ্ণ | বিভাগ: lead
১০ মার্চের মধ্যে শিক্ষকদের টিকা গ্রহণের নির্দেশ
বিজ্ঞাপন

এফএনএস : সরকারি-বেসরকারি, এমপিওভুক্ত ও নন এমপিওভুক্ত শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারী সকলকে আগামী ১০ মার্চ এর মধ্যে করোনার টিকা নিতে হবে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আদেশ দিয়েছে। গতকাল বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এক অফিস আদেশে এ তথ্য জানিয়েছে। আদেশে স্বাক্ষর করেন উপপরিচালক মো. রুহুল আমিন।

আদেশে বলা হয়, কোভিড-১৯ টিকা নেয়ার জন্য শিক্ষকরা সুরক্ষা অ্যাপসে িি.িংঁৎড়শশযধ.মড়া.নফ নিবন্ধন করবেন এবং আগামী ১০ মার্চ এর মধ্যে টিকার প্রথম ডোজ গ্রহণ করবেন। এত বলা হয়, মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা তার প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মকর্তা-কর্মচারী কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ সম্পর্কিত তথ্য উপজেলা, থানা, মাধ্যমিক শিক্ষা অফিসারকে অবহিত করবেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসাররা এ সম্পর্কিত তথ্য জেলা অফিসারকে ও জেলা শিক্ষা অফিসাররা সংশ্লিষ্ট উপ-পরিচালক মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অঞ্চলকে অবহিত করবেন।

কলেজের অধ্যক্ষরা সকল শিক্ষক কর্মকর্তা-কর্মচারী কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ সম্পর্কিত তথ্য সংশ্লিষ্ট পরিচালক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অঞ্চলকে অবহিত করবেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অঞ্চলের পরিচালক উপ-পরিচালক প্রাপ্ত তথ্য আগামী ১৫ মার্চের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ই-মেইল প্রেরণ করবেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন