মঙ্গলবার

৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী লিবিয়ায় অপহৃত মান্দার আলমগীরের মৃত্যু, আড়াই মাস পর মরদেহ শনাক্ত রাজশাহীতে ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদ্ঘাটন, বিএনপি নেতাসহ ২ জন গ্রেপ্তার পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি বিএমডিএ’র ৮৬তম পরিচালনা বোর্ড সভা নতুন সরকারের অধিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশন শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী

প্রাথমিক শিক্ষকদের বদলি শুরু আগামী সপ্তাহ থেকে

Paris
Update : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১

এফএনএস : আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি কার্যক্রম। তবে প্রথম ধাপে পাইলটিং হিসেবে ঢাকার পার্শ্ববর্তী দুটি উপজেলায় এ কার্যক্রম শুরু করা হবে। আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এ কার্যক্রম উদ্বোধন করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) থেকে জানা গেছে, চলতি বছর থেকে সফটওয়্যারের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদলি কার্যক্রম শুরু করা হবে। এ লক্ষ্যে বদলি কার্যক্রম পরিচালনার সফটওয়্যারের তৈরির কাজ শেষ করা হয়েছে।

আগামী সপ্তাহে মঙ্গল বার দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর বদলি কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শুরুতে ঢাকার পার্শ্ববর্তী দুটি উপজেলায় পাইলটিং হিসেবে ডিজিটাল পদ্ধতিতে শিক্ষক বদলি কার্যক্রম শুরু করা হবে। এতে কোনো ধরনের ভুল-ত্রুটি ধরা পড়লে তা সংশোধন করে সারাদেশের সব জেলায় একযোগে শিক্ষক বদলি কার্যক্রম শুরু করা হবে। এ বিষয়ে ডিপিইর মহাপরিচালক এ এম মনসুর আলম বলেন, চলতি বছর থেকে ডিজিটাল পদ্ধতিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদলি কার্যক্রম শুরু করা হবে।

আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে পাইলটিং হিসেবে এ কার্যক্রম শুরু করা হবে। প্রতিমন্ত্রী এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এজন্য সকল ধরণের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। তিনি আরও বলেন, যেহেতু শিক্ষক বদলি কার্যক্রমে এটি একটি নতুন অভিজ্ঞতা তৈরি হচ্ছে। এজন্য পাইলটিং হিসেবে যেসব ভুলক্রটি ধরা পড়বে তা দ্রুত সমাধান করা হবে। পাইলটিং কাজ সফল হলে দ্রুত সময়ের মধ্যে সারাদেশে শিক্ষক বদলি কার্যক্রম শুরু করা হবে।

এদিকে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদলি কার্যক্রম জানুয়ারিতে শুরু হয়, চলে ৩১ মার্চ পর্যন্ত। প্রতি বছর এই বদলি নিয়ে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠে। বদলির সময় অধিদপ্তরের এক শ্রেণির কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে যোগসাজশ করে দালালরা শিক্ষকদের কাছ থেকে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা। এই অভিযোগ আমলে নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আগে থেকেই অনলাইনে শিক্ষক বদলির উদ্যোগ নেয়া হয়।


আরোও অন্যান্য খবর
Paris