মঙ্গলবার

১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রচণ্ড গরমে নগরীতে সামাজিক সংগঠন ‘হেল্প ডোর’র বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন রাজশাহী বহুমুখী বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সীমান্তে পুশ-ইন ঠেকাতে সতর্ক থাকার আহ্বান জানালেন রাজশাহীর ডিসি জীবিকার তাগিদে একসময়ের যাত্রার নায়ক সামাদের কাঁধে এখন দোতারা রাজশাহীকে বাসযোগ্য শহর গড়ার দৃঢ় প্রত্যয় আরডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যানের গোদাগাড়ীতে মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ আরডিএ’র নতুন চেয়ারম্যানের সামনে কঠিন চ্যালেঞ্জ দুবাইয়ে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী আরডিএ’র নতুন চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটের দায়িত্ব গ্রহণ

করোনাকালে গাড়ি কেনা স্থগিত ৩০ জুন পর্যন্ত

Paris
Update : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০

এফএনএস : করোনা পরিস্থিতির কারণে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও অন্যান্য প্রতিষ্ঠানের পরিচালন ও উন্নয়ন ব্যয়ের আওতায় সকল প্রকার যানবাহন ক্রয় আগামী বছরের ৩০ জুন পর্যন্ত স্থগিত করেছে অর্থ মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার মন্ত্রণালয়ের অর্থ বিভাগের (ব্যয় ব্যবস্থাপনা-৬) সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ ইসমাঈল স্বাক্ষরিত এক পরিপত্রে এ স্থগিতাদেশ দেয়া হয়।

এতে বলা হয়, উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, করোনাভাইরাসের দ্বিতীয় ধাপে সংক্রমণ পরিস্থিতি মোকাবিলা ও সরকারের কৃচ্ছ সাধন নীতির আলোকে অর্থ বিভাগের ৮ জুলাই ২০২০ তারিখের ০৭.১৫৬.০২৬.০০.০১.২০০৪ (অংশ-১) ৩৭৮ নং পরিপত্রের ধারাবাহিকতায় সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও অন্যান্য প্রতিষ্ঠানের পরিচালন ও উন্নয়ন ব্যয়ের আওতায় সকল প্রকার নতুন বা প্রতিস্থাপক হিসেবে যানবাহন ক্রয় আগামী ৩০ জুন ২০২১ তারিখ পর্যন্ত স্থগিত থাকবে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে পরিপত্রে উল্লেখ করা হয়।


আরোও অন্যান্য খবর
Paris