সর্বশেষ সংবাদ
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ নতুন রাষ্ট্রপতি হতে সবচেয়ে বেশি আলোচনায় মির্জা ফখরুল পবায় কলেজের শিক্ষকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন এমপি মিলন বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান পদে দায়িত্ব পেলেন বুলবুল মোদির আশ্বাসেও দিল্লিতে থামছে না বিক্ষোভ মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : এমপি মিলন শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাসিক প্রশাসকের সঙ্গে ওয়াসা এমডির উন্নয়ন-নাগরিক সেবা নিয়ে আলোচনা রাজশাহীতে ট্রেন অবরোধে ক্ষতি ৩৫ লাখ টাকা, ভোগান্তিতে পড়েন ২০ হাজার যাত্রী পাবনায় খাদ্য গুদাম কর্মকর্তাসহ তার বাবা ও স্ত্রীর পাঁচ বছর করে কারাদন্ড

বাংলাদেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে সহযোগিতা করতে চায় অস্ট্রেলিয়া

Paris
Update : বুধবার, ৩ মার্চ, ২০২১

এফএনএস : বাংলাদেশের উচ্চশিক্ষা ও কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সঙ্গে ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে আয়োজিত এক সভায় অস্ট্রেলিয়ান এডুকেশন, স্কিলস অ্যান্ড এমপ্লয়মেন্ট বিভাগের প্রতিনিধিরা গতকাল মঙ্গলবার তাদের আগ্রহ ব্যক্ত করেন। ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান (অতিরিক্ত দায়িত্ব) সভায় বাংলাদেশের উচ্চশিক্ষা খাতের সার্বিক চিত্র তুলে ধরে বলেন, বিগত বছরগুলোতে বাংলাদেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে সরকার বহুমুখী পদক্ষেপ নিয়েছে।

শ্রমবাজারের উপযোগী মানবসম্পদ গড়ে তুলতে বেশ কয়েকটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন নতুন সাবজেক্ট অনুমোদন এবং শিক্ষার যথাযথ মান বজায় রাখতে বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল প্রতিষ্ঠা করা হয়েছে। বাংলাদেশের উচ্চশিক্ষার তথ্য ব্যবস্থাপনাও আধুনিকীকরণ করা হচ্ছে, যা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মূল্যায়নে সহায়ক হবে। সভায় নয়াদিল্লিস্থ অস্ট্রেলিয়ান হাইকমিশনের শিক্ষা ও গবেষণা বিষয়ক কাউন্সিলর ব্রেট গাল্ট-স্মিথ অস্ট্রেলিয়ান শিক্ষা ও কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম নিয়ে তার বক্তব্য তুলে ধরেন এবং বাংলাদেশের উচ্চশিক্ষার মান্নোয়নে সহযোগিতার করার আশ্বাস দেন।

সভায় মাল্টিলেটারাল পলিসি, ইন্টারন্যাশনাল পার্টনারশিপ ব্রাঞ্চের পরিচালক জেন আজুরিন অস্ট্রেলিয়ার কোয়ালিফিকেশনস রেকগনিশেন সিস্টেম বিষয়ে বক্তব্য তুলে ধরেন। তিনি বাংলাদেশের কান্ট্রি এডুকেশন প্রোফাইল হালনাগাদের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য সরবরাহের জন্য ইউজিসির প্রতি আহ্বান জানান। ইউজিসির তথ্য ব্যবস্থাপনা, যোগাযোগ এবং প্রশিক্ষণ বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া বাংলাদেশের কোয়ালিফিকেশনস রেকগনিশেন সিস্টেম এবং এর সঙ্গে যুক্ত বিভিন্ন পেশাদার সংগঠন সম্পর্কে বিস্তারিত বক্তব্য দেন। সভায় আরও বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদালয়ের অধ্যাপক ড. মুরছালিন বিল্লাহ এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর তাহলীল মুন।


আরোও অন্যান্য খবর
Paris