বুধবার

১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী লিবিয়ায় অপহৃত মান্দার আলমগীরের মৃত্যু, আড়াই মাস পর মরদেহ শনাক্ত রাজশাহীতে ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদ্ঘাটন, বিএনপি নেতাসহ ২ জন গ্রেপ্তার পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি বিএমডিএ’র ৮৬তম পরিচালনা বোর্ড সভা নতুন সরকারের অধিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশন শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী

তানোরে অবৈধ সেচ বাণিজ্যে দিশেহারা কৃষক

Paris
Update : সোমবার, ১ মার্চ, ২০২১

তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরে সেচ নীতিমালা লঙ্ঘন করে আবাসিক মটর থেকে অবৈধভাবে সেচ বাণিজ্যে করা হচ্ছে। স্থানীয়রা ডাকযোগে ওই মটরের সংযোগ বিচ্ছিন্ন করার জন্য রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির জিএম বরাবর লিখিত অভিযোগ করেছেন। এদিকে সেচ চার্জ আদায়ের নামে অতিরিক্ত অর্থ আদায় করায় কৃষকরা বিক্ষুব্ধ হয়ে উঠেছে। কৃষকরা জানান, তানোর পৌর এলাকার বেলপুকুর গ্রামের আব্দুল হামেদের পুত্র খোকন আবাসিক সংযোগ থেকে অবৈধভাবে সেচ দিয়ে বিঘা প্রতি সাড়ে তিন থেকে চার হাজার টাকা আদায় করছেন।

অন্যদিকে সরকারি নির্দেশ অমান্য করে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (ডিপ টিউবওয়েল) গভীর নলকুপের স্ক্রীমের ভিতরে জোর করে অবৈধভাবে ৫টি সেচ মটার স্থাপন করেছেন পাঁচন্দর ইউনিয়নের ধুবইল সাহাপুর গ্রামের জামাত নেতা লুৎফর রহমানের ছেলে শিবির কর্মী লেলিন আহমেদ এতে এলাকার কৃষকদের মধ্য চরম উত্তেজনা বিরাজ করছে বলেও কৃষকরা অভিযোগ তুলেছে। এবিষয়ে জানতে চাইলে রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির (জিএম) বলেন, তদন্ত করে এসব মটরের বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য তানোরের কর্মকর্তাকে বলা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris