রাজশাহীতে জামায়াতের গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন, জুলাই সনদ ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করার দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে শনিবার (০১ আগস্ট) এক গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। এসময় বক্তারা বলেন, কোনো জাতি তার ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় উপেক্ষা করে সামনে এগোতে পারে না। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ছিল বৈষম্য, দমন-পীড়ন ও স্বৈরাচারমুক্ত একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়। সেই প্রত্যয়ের সঙ্গে কোনো ধরনের আপস জনগণ মেনে নেবে না। জনগণের আকাঙ্খক্ষা বাস্তবায়নে বিলম্ব হলে রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তা দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা সৃষ্টি হবে। গণমিছিলটি রাজশাহী নিউমার্কেট এলাকা থেকে শুরু হয়ে মনিচত্তর,আলুপট্টি, কুমারপাড়া হয়ে সাহেব বাজার জিরো পয়েন্টে পথসভায় মিলিত হয়। এ সময় মিছিলজুড়ে অংশগ্রহণকারীরা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন, গণহত্যার বিচার এবং জনগণের গণরায়ের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। মিছিল শেষে সাহেববাজার এলাকায় এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর আমীর ও চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলী। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমীর অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, নায়েবে আমীর ডা. মো. জাহাঙ্গীর, মহানগর সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, ত্রাণ বিষয়ক সেক্রেটারি অধ্যাপক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, ব্যাবসা ও কল্যান সম্পাদক অধ্যাপক একেএম সারওয়ার জাহান প্রিন্স, অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইট, যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন আহমেদ, তরবিয়ত সেক্রেটারি হাফেজ নুরুজ্জামানসহ মহানগর ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।-প্রেস বিজ্ঞপ্তি
