বৃহস্পতিবার

১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
নিরাপত্তার ঘেরাটোপ যেন জনগণ থেকে দূরে না ঠেলে : প্রধানমন্ত্রী অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ স্বাস্থ্য ঝুঁকি কমাতে সাশ্রয়ী প্যাকেজিংয়ে নিরাপদ ভোজ্যতেল নিশ্চিতের আহ্বান জাতীয় সংসদে রাজশাহীতে ম্যাংগো এক্সপোর্ট জোন ও বরেন্দ্র অঞ্চলে বিশেষ প্রকল্পর দাবি জানালেন এমপি মিলন ফুটপাত দখলমুক্ত রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক বানেশ্বর-ঈশ্বরদী নির্মাণাধীন মহাসড়কের চারঘাটে সড়ক-ড্রেনের নকশা পরিবর্তন? যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী রাজশাহীর কালাই রুটিতে অভিভুত মার্কিন রাষ্ট্রদূত সংসদ হুটহাট করে কথা বলার জায়গা নয় : স্পিকার প্রচণ্ড গরমে নগরীতে সামাজিক সংগঠন ‘হেল্প ডোর’র বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ

অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ

Paris
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) কর্তৃক অটোরিকশার ভাড়া বৃদ্ধি কিংবা নতুন করে কোনো ভাড়া নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সম্প্রতি মহানগরীতে কিছু অটোরিকশা চালকের বিরুদ্ধে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাসিক। বৃহস্পতিবার(১৮ জুন) প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী সিটি কর্পোরেশন অটোরিকশার ভাড়া বৃদ্ধি বা নতুন কোনো ভাড়া নির্ধারণ করেনি। তাই নগরবাসীকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ প্রদান থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে অটোরিকশা চালকদেরও যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করার নির্দেশনা দেওয়া হয়েছে। গণবিজ্ঞপ্তিতে সকলের সহযোগিতা কামনা করে বলা হয়, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে ভাড়া সংক্রান্ত বিষয়টি তদারকিতে মাঠে নেমেছে রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগ। গতকাল বৃহস্পতিবার নগরীর বর্ণালী মোড়, লক্ষ্মীপুর মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অটোরিকশা চালক ও যাত্রীদের সঙ্গে কথা বলেন। এ সময় তারা চালক ও যাত্রীদের অবহিত করেন যে, রাজশাহী সিটি কর্পোরেশন কোনো ধরনের ভাড়া বৃদ্ধি করেনি। পাশাপাশি নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায় বা পরিশোধ না করতে সবাইকে সচেতন করা হয়। অভিযান ও তদারকি কার্যক্রমে উপস্থিত ছিলেন রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাঈদ, রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন খোকন এবং উপ-যানবাহন শাখার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। রাসিক সূত্র জানায়, নগরবাসীর স্বার্থে অটোরিকশা ভাড়া সংক্রান্ত বিষয়ে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 


আরোও অন্যান্য খবর
Paris