সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

ফুটপাত দখলমুক্ত রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক

Paris
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

রাজশাহী মহানগরীর ঐতিহ্য (ঘোড়া) চত্বর হতে বন্ধগেট পর্যন্ত এলাকা পরিদর্শন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। বুধবার (১৭ জুন) দুপুরে পরিদর্শনকালে তিনি সেখানে নির্মাণাধীন ফ্লাইওভারের কারণে ক্ষতিগ্রস্ত রাস্তা দ্রুত সময়ের মেরামতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে রাসিক প্রশাসক নাগরিকদের স্বাচ্ছন্দ্যে ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শনকালে ফুটপাতের ওপর রাখা বিভিন্ন মালামাল সরিয়ে নিতে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান রাসিক প্রশাসক। তিনি বলেন, ফুটপাত পথচারীদের চলাচলের জন্য নির্ধারিত। জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সকলকে ফুটপাত দখলমুক্ত রাখতে হবে এবং এ বিষয়ে ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান ইমন, র্নির্বাহী প্রকৌশলী নিলুফার ইয়াসমিন সহ প্রমুখ উপস্থিত ছিলেন।-প্রেস বিজ্ঞপ্তি


আরোও অন্যান্য খবর
Paris