সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন

Paris
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

গ্রাহকদের আধুনিক ও সহজ ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে রাজশাহীতে জনতা ব্যাংক পিএলসি, কাদিরগঞ্জ শাখার নতুন এটিএম বুথের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৫ জুন) বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এটিএম বুথের শুভ উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। এ সময় জনতা ব্যাংকের পক্ষ থেকে রাসিক প্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
অনুষ্ঠানে জনতা ব্যাংক বিভাগীয় কার্যালয়, রাজশাহীর জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মোঃ জাহাঙ্গীর হোসেন জোয়ারদার, এরিয়া অফিসের জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মোঃ আতিকুর রহমান, রাজশাহী সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারঃ) আহমদ আল মঈন পরাগ, মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার ব্যবস্থাপক আনন্দ কুমার প্রাং সহ অন্যান্য শাখার ব্যবস্থাপকবৃন্দ ও কাদিরগঞ্জ শাখার কর্মকর্তাবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন।-প্রেস বিজ্ঞপ্তি


আরোও অন্যান্য খবর
Paris